শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটের স্ত্রী-বিজয়নগরের স্বামী বিপুল গাঁজাসহ ভৈরব রেলওয়ে পুলিশের খাঁচায়

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ৯শ গ্রাম ও পরিত্যক্ত অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (৩ মার্চ) ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব ষ্টেশনে থামলে তারা ট্রেন থেকে নেমে প্লাটফর্ম দিয়ে বাহির হওয়ার সময় তাদেরকে আটক করে রেলওয়ে পুলিশ।
আটককৃত স্বামী-স্ত্রী হল :- চুনারুঘাট থানাধীন ইকরতলী গ্রামের খোকন মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন নলগড়িয়া গ্রামের মস্তু মিয়ার পুত্র সাদ্দাম মিয়া। আটককৃত মাদক ব্যবসায়ীরা পুলিশের কাছে তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হয় বলে জানিয়েছে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদাউস আহাম্মদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ১নং প্লাটফরম থেকে উল্লেখিতদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রেলত্তয়ে থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com