বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাতছড়িতে বিজিবির অভিযান রকেট লাঞ্চারের ১৮টি গোলা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাতছড়ি জাতীয় উদ্যানে মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো প্লাস্টিকের কাভারে রকেট লাঞ্চারের ১৮টি গোলা উদ্ধার করেছে সীমান্তরী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (৩ মার্চ) সকালে সাতছড়িতে এক সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল তারেক মাসুদ ও ৫৫ ব্যাটালিয়নের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী ব  লেন, সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ মজুতের গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ছিমটিবিল ও সাতছড়ি সীমান্ত এলাকা বিশেষ নজরদারিতে রাখা হয়। এরই ধারাবাহিকতায় (২ মার্চ) মঙ্গলবার বিকাল ৪টা হতে সীমান্ত হতে এক কিলোমিটার অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটির নিচ থেকে পলিথিন মোড়ানো প্লাস্টিকের কাভারে রকেট লাঞ্চারের ১৮টি গোলা উদ্ধার করা হয়। তবে কোন দেশের বিচ্ছন্নতাবাদীরা এসব রকেট লাঞ্চারের গোলাবারুদ রেখে গেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চলামান রয়েছে এবং বিজিবির বিশেষ টিম সন্দেহজনক স্থানগুলো ঘিরে রেখেছে বলে জানান তিনি। এর আগে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সন্ধানে ভারতীয় সীমান্তবর্তী এ বনাঞ্চলে এর আগে ৬ দফা অভিযান চালিয়েছে আইনশৃংখলা বাহিনী। এসব অভিযানে রকেট লঞ্চার, অস্ত্র গোলাবারুদসহ বিভিন্ন ভারী অস্ত্র উদ্ধার হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com