শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের গোসাইপুরের পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ॥ আহত ৫

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকায় পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ ৫ জন আহত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে দুই ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে এলাকায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। দোকান পাট ও বাসা বাড়ির দরজা বন্ধ করে রাখেন লোকজন। পরে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে গোসাইপুর এলাকার কাউন্সিলর শেখ মোঃ নুর হোসেন গাজর মার্কা ও একই এলাকার এনামুল হক এনাম পাঞ্জাবী প্রতীক নিয়ে নির্বাচন করেন। এতে তারা উভয়ই পরাজিত হন। এরই জের ধরে তাদের সমর্থক গতকাল মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। শেখ নুর হোসেন জানান, এনামুল হক এনামসহ একদল লোক তার বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় তিনি বাড়ি ছিলেন না। অপরদিকে এনামের লোকজন জানান, নুর হোসেনের লোকজন প্রথম তাদের উপর হামলা চালায়। এতে সংঘর্ষ হলে কমপক্ষে ৫ জন আহত হয়। আহত অবস্থায় ওই এলাকার কুদরত উল্লার পুত্র নুর উল্লা (৩৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সদর ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com