শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন

  • আপডেট টাইম বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৭৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরী নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বানিয়াচং নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষ্যে স্থানীয় নির্বাচন অফিস চত্ত্বরে সকাল ১০টায় বেলুন উড়িয়ে ভোটার দিবস এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। পরে উপজেলা নির্বাচন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার আরমান ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাফর ইকবাল চৌধুরী, সমবায় অফিসার সৈয়দ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদ রানা বলেন, ভোটার তালিকা একটি চলমান প্রক্রিয়া। আপনার বয়স যে বছর ১লা জানুয়ারী ১৮ বছর হবে সেই বছরই আপনি ভোটার হতে পারবেন। ১ জন ভোটার কেবল একবারই ভোটার হতে পারবেন, একাধিকবার একাধিক স্থানে বা ভূল তথ্য দিয়ে ভোটার হলে ভোটারের আঙ্গুলের ছাপ ম্যাচিং এর মাধ্যমে দ্বৈত ভোটার সনাক্ত করা হবে। দ্বৈত ভোটার হলে বা একাধিক স্থানে মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে ভোটারের সকল এনআইডি বাতিল হয়ে যাবে। একাধিকবার একাধিক স্থানে মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com