বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিশ্চিদ্র নিরাপত্তায় হবিগঞ্জ পৌর নির্বাচন ॥ বিপুল ভোটে আতাউর রহমান সেলিম মেয়র নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। রবিবার (২৮ ফেব্রুয়ারি) পঞ্চম ধাপের অনুষ্টিত নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১৩,৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১০,৯৯০ ভোট। বিএনপির মনোনিত প্রার্থী এডঃ এনামুল হক সেলিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩,২৪২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই) মনোনীত হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাক্স) এর সভাপতি আলহাজ্ব মোঃ শামছুল হুদা (হাতপাখা) প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ বশিরুল আলম কাওছার (মোবাইল ফোন) ২৩৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্ট’র আইনজীবি গাজী পারভেজ হাসান (জগ) প্রতীকে পেয়েছেন ২৪৮ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোন ধরনের অপ্রীতিকর ঘটনারছাড়াই একটানা ভোট গ্রহন করা হয়। নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন ১শ ২০ সদস্যের ৬ প্লাটুন ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি), র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-এর ৪টি টিমসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য। এছাড়াও দায়িত্বে পালনে ছিলেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা পুলিশ সূত্র জানায়, পৌর এলাকার ২৪টি ভোট কেন্দ্রে ৬শ ৬০ জন পুলিশ সদস্য সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও প্রতি কেন্দ্রে ছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহিলাসহ ৯ জন সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com