বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সৈয়দ আহমদুল হককে পইল নতুন বাজারে গণসংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৮ জুন, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে ৪র্থ বারের মত বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সৈয়দ আহমদুল হককে গতকাল পৈল নতুন বাজারে সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ নেয়ামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুছ জাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, ১০ নং লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাত আলী, এডভোকেট আলাউদ্দিন তালুকদার, এডভোকেট আশরাফ উদ্দিন তরফদার, ৩নং ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মতিন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী ছালেক আহমেদ, আব্দুল হামিদ তালুকদার, হাফেজ মোঃ আব্দুর রহমান, হাজী আম্বর আলী। বক্তারা বলেন দেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হলে সংবর্ধিত ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চাই। অনুষ্ঠানে সংবর্ধিত সৈয়দ আহমুদুল হককে একশটি ক্রেস্ট ও একশটি ফুলের তোড়া এবং জীবন্ত ঘোড়া দিয়ে সংবর্ধনা জানান ৬নং ওয়ার্ডের মেম্বার হাছন আলী, মোস্তফা, শাহ আলম, বিপ্লব, কাশেম, জুয়েল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ তাজুল ইসলাম সাধারণ সম্পাদক পৈল নতুন বাজার কমিটি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোস্তফা মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com