বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর হাসপাতাল॥ লাশ পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে

  • আপডেট টাইম রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিষজনিত কারণে যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এদিকে হাসপাতাল ও থানার গ্যাড়াকলে পড়ে সময়মতো ময়নাতদন্ত না হওয়ায় লাশ পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে হাসপাতাল ও থানা কর্তৃপক্ষ বলছে, আইনি জটিলতার কারণে সময়মতো ময়নাতদন্ত হয়নি। অবশেষে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের সোহেল মিয়ার পুত্র নাইম (১৮) পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার দুপুরে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওইদিন বিকাল ৪টায় সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট প্রেরণ করা হয়। সিলেট নিয়ে যাবার পথে রাস্তায় তার মৃত্যু হয়। স্বজনরা কিছু বুঝতে না পেরে লাশটি বাড়িতে নিয়ে গিয়ে ওইদিন রাতেই দাফনের চেষ্টা করেন। পুলিশের ফোন পেয়ে স্থানীয় মেম্বারের সহযোগিতায় লাশটি হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। এরপর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও পুলিশ না যাওয়ায় লাশের সুরতহাল হয়নি। আর সুরতহাল রিপোর্ট তৈরি না হওয়ায় মর্গেও নেয়া হয়নি লাশ। এদিকে নাইমের স্বজনরা হাসপাতালে গেলে বলা হয় থানায় যেতে, সদর থানায় গেলে বলে বানিয়াচং থানায় যোগাযোগ করার জন্য। বানিয়াচং থানায় যোগাযোগ করলে বলে হাসপাতালে যোগাযোগ করতে। এ ভাবে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসা যাওয়া করতে করতেই লাশ পঁচে হাসপাতালে দুর্গন্ধ ছড়াতে থাকে। অবশেষে সন্ধ্যায় নিহতের ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক লাশটি জরুরি খাতায় এন্ট্রি করে থানাকে মৃত্যুর সংবাদ দেয়ার পর কোর্ট স্টেশন ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম সন্ধ্যায় লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। মৃতের ভাই জানান, লাশ নিয়ে যদি এরকম ভোগান্তিতে পড়তে হয় তাহলে দুর্ঘটনাকবলিত লাশ লুকিয়ে দাফন করাই ভালা। পুলিশ লাশ আইন্যা আমারারে আরও বিপদে ফালাইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com