শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে ৬ কোটি টাকার ৮টি স্কুল ভবন উদ্বোধন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর প্রচেষ্টায় লাখাই উপজেলায় ৬ কোটি ৪ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ভবনগুলো ৪ তলা ভীত বিশিষ্ট প্রথম ও দ্বিতীয় তলা সম্পন্ন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নব নির্মিত আটটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এমপি আবু জাহির।
পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এমপি আবু জাহির এর প্রচেষ্টায় সরকারের প্রাথমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৭৯ লাখ ৮৯ হাজার টাকায় উপজেলার মনতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৩ লাখ ৪৬ হাজারে পূর্ব ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ কোটি ৫ লাখ টাকায় ভাদিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৩ লাখ ৪৬ হাজারে আব্দুর রহিম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৬ লাখ ৯৪ হাজারে বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৯ লাখ ৩৩ হাজারে মুসলিমিয়া ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৮ লাখ ৯৩ হাজারে লখনাউক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮৭ লাখ ৮৪ হাজারে মোড়াকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনগুলো নির্বাণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেছেন, শিক্ষাক্ষেত্রে সরকার বৈপ্লবিক উন্নয়ন করেছে। হবিগঞ্জের লাখাই উপজেলা অবহেলিত ছিল। গেল এক যুগে আওয়ামী লীগ সরকারের আমলে এ উপজেলা আলোকিত হয়েছে। হাওরাঞ্চালটির শিশুরা একদিন শহরের শিক্ষার্থীদের থেকেও ভাল করবে; এমন উদ্দেশ্য নিয়েই আমরা উন্নয়ন করে যাচ্ছি। এ সময় তিনি করোনা মহামারীর সময়ে স্কুল বন্ধ থাকার ক্ষতি কাটিয়ে উঠতে সামনের দিনে শিক্ষকদেরকে পাঠদানে বেশি গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com