শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আগামী ১১ এপ্রিল ৩২৩ ইউনিয়ন পরিষদে ভোট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রথম ধাপে ৩২৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১১ই এপ্রিল। একই দিন ৯টি পৌরসভায়ও ভোট গ্রহণ করা হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এ তথ্য জানান। সচিব বলেন, ৪১ ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং ৯ পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোট হবে। ২রা মার্চের পর এসব ইউপি ও পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আগামী ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, এরপর পরই ইউপির প্রথম ধাপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইউপির সঙ্গে মেয়াদোত্তীর্ণ কিছু পৌরসভার তফসিল দেয়ারও চিন্তা করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
সর্বশেষ ২০১৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে ৪ হাজার ৩২১ ইউপিতে নির্বাচন হয়েছিল দলীয় প্রতীকে (চেয়ারম্যান পদে)। এর মধ্যে ওই বছরের ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২ ও একই বছরের ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৮৪ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারও চেয়ারম্যান পদে দলীয় প্রতীকেই ভোট হচ্ছে। একাধিক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), আইন, ২০০৯ (৩) অনুযায়ী, আগামী ২১ ও ৩০ মার্চের মধ্যে এ দুই ধাপের নির্বাচনের বিধান রয়েছে। কিন্তু ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় মার্চে ইউনিয়ন পরিষদের নির্বাচন করা সম্ভব হবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে কমিশন। এছাড়া, ইসি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্বাচনের সময় ৯০ দিন পর্যন্ত বাড়াতে অনুরোধ জানিয়েছে বলেও ইসি সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com