বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিএনপির প্রার্থী এনামুল হক সেলিমের সমর্থনে পৌর বিএনপির মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে হবিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাত সাড়ে ৮টায় শায়েস্তানগরস্ত দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছ। সভায় বক্তব্য রাখেন, পৌর নির্বাচনে বিএনপির মনোনীথ প্রার্থী মোঃ এনামুল হক সেলিম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আইয়ূব আলী পৌদ্দার, পৌর বিএনিপর যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, ক্বারী কবির হোসেন, নাজমুল হোসেন বাচ্চু, মর্তুজা আহমেদ রিপন, কামাল খান, মামুন মিয়া, আক্কাছ মিয়া, আনোয়ার হোসেন, আনিসুজ্জামান জেবু, শাহিদ মিয়া, বজলুর রহমান, সজল, আবুল হোসেন, বকুল, আলী আকবর, ফরহাদ হোসেন, জয়নাল আবেদিন, মনিরুজ্জামান লিটন, সফিক মিয়া,আব্দুল সালাম, আলকাছ মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথি জিকে গউছ বলেন, আর মাত্র কয়েকদিন বাকী আছে আমাদের এখনোই ভোটারদের ধারে ধারে ঝাপিয়ে পড়তে হবে। ধানের শীষের পক্ষে ভোট আনতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারী জনগন নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে আসতে পারলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com