বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে কমান্ড্যান্ট মানিক চৌধুরী পাঠাগারের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে কথা সাহিত্যিক সেলিনা পারভীন ও জনপ্রি কথা সাহিত্যিক আনিসুল হক অতিথি হিসেবে পাঠাগারটির উদ্বোধন করেন। পাঠাগারের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, কমান্ড্যান্ট মানিক চৌধুরীর সহধর্মিনী বেগম রোকেয়া চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভাষা সৈনিক সাবেক এমপি চৌধুরী আব্দুল হাই, অধ্যাপক জাহানারা খাতুন, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল প্রমূখ। অনুষ্ঠানে ভাষা সৈনিক মরহুম সৈয়দ আফরোজ বখত, ভাষা সৈনিক চৌধুরী আব্দুল হাই ও চিত্র শিল্পী মাসুক হেলালকে সম্মাননা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com