বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান ॥ দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ॥ ১ জনের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকায় সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নিয়ম নিয়মনীতি অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন ও বেকারিতে খাদ্য উৎপাদনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগীতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নবীগঞ্জ পৌর এলাকায় সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পানি উৎপাদন ও বাজারজাত করণের দায়ে ‘এনসিএফ ড্রিংকিং ওয়াটার’ নামক প্রতিষ্ঠানের স্বত্তাধীকারি মুজিবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ভুয়া ‘বিএসটিআই’ এর লোগো ব্যবহার, অনুমোদন না থাকার দায়ে বিসমিল্লাহ বেকারির স্বত্তাধীকারি জায়েদ হাসান শুভকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম করাদান্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। অভিযানকালে উপস্থিত ছিলেন (বিএসটিআই) এর পরিদর্শক মোহাম্মদ পারভেজ। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com