শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার সমর্থনে তাঁতী লীগের সভা

  • আপডেট টাইম বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে জরুরী সভা করেছে জেলা ও পৌর তাঁতী লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মুদ্দত আলী সভাপতিত্ব করেন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে তাঁতী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সভায় উপস্থিত তাঁতী লীগ নেতৃবৃন্দ আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তারা নৌকা প্রতীকের পক্ষে শহরে এক প্রচার মিছিল বের করেছেন। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। জরুরী সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা তাঁতী লীগের সহ সভাপতি ক্বারী লুৎফুর রহমান হেলালী। সভায় জেলা ও হবিগঞ্জ পৌর তাঁতী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com