রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের ছিনতাইকারীসহ ৪ জন সিলেটে গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে নবীগঞ্জের এক ছিনতাইকারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, সোমবার বেলা আড়াইটায় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ বাবুল মিয়ার বাসার সামনে একটি ছিনতাইকারী দল যাত্রীদের সিএনজি চালিত অটোরিকশায় তুলে ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক তাদের কাছ থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা হচেছ- নবীগঞ্জ থানার চাঁনপুর এলাকার মো. মোদ্দত আলীর ছেলে মো. রাজু আহমদ ওরফে অকিল (২৪), সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া চৌধুরীর পাড়া এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে মো. শহীদ নূর (৩২), দোয়ারাবাজার থানার হরিপদনগর এলাকার মো. ইরফান আলীর ছেলে মো. সুয়েল মিয়া ওরফে সোহেল (২৭) ও ছাতক থানার জাউয়াবাজার বড়খাপন এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মো. সুমন আহমদ (২৮)।
অভিযানকালে পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ-১২-৬৬৪৪), ৩টি চাকু ও ৫টি মোবাইল সেট ফোন উদ্ধার করে পুলিশ। আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com