শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরের ৮নং ওয়ার্ডসহ দিনভর গণসংযোগ মতবিনিময় করেছেন এনামুল হক সেলিম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় বিএনপির দলীয় প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিম দিনভর-পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মত বিনিময় ও গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার তিনি পৌরসভার ৮নং ওয়ার্ড তেঘরিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়। হাজী মোঃ মর্তুজ আলী সর্দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সর্দার এম এ মন্নান জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সামছুল ইসলাম মতিন, যুবদল নেতা মোঃ শামীম আহমেদ ৮নং ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন, মতলীব মিয়া, মহি উদ্দিন, ছাত্রদল নেতা বদরুদ্দোজা রানা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিক মিযা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, বিএনপি নেতা জিতু মিয়া, মোঃ তুরাব আলী, মোহাম্মদ আলী, মোঃ শাহীন মিযা, যুবদল নেতা মোঃ নজরুল ইসলাম, ছাত্রদল নেতা ইব্রাহিম, আমিনুল ইসলাম ফয়সল প্রমুখ।
এর পর তিনি বিভিন্ন শ্রেনীপেশার লোকজনের সাথে গণসংযোগ করেন এবং আগামী ২৮ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট প্রার্থনা করেন। দিনভর গণসংযোগ শেষে সন্ধ্যার দিকে শহরের বেবীস্ট্যান্ড এলাকায় সাধারণ ভোটারদেও সাথে গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com