বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (এনডিসি) হবিগঞ্জের নবীগঞ্জ পৌর মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণে অংশ নেন দ্বিতীয় বার নির্বাচিত পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩নং ওয়ার্ডের ফারজানা মিলন পারুল, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের পূর্ণিমা রানী দাশ, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সৈয়দা নাসিমা বেগম। সাধারণ কাউন্সিলর- ১নং ওয়ার্ডের মোঃ জাকির হোসেন, ২নং ওয়ার্ডের আঃ ছোবহান, ৩নং ওয়ার্ডের মোঃ নানু মিয়া, ৪নং ওয়ার্ডের যুবরাজ গোপ, ৫নং ওয়ার্ডের মোঃ লুৎফুর রহমান, ৬নং ওয়ার্ডের জায়েদ চৌধুরী, ৭নং ওয়ার্ডের মোঃ কবির মিয়া, ৮নং ওয়ার্ডের বাবুল চন্দ্র দাশ, ৯নং ওয়ার্ডের মোঃ ফজল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও পরিচালক, স্থানীয় সরকার) মো. ফজলুর কবীর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com