শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে পুলিশের গাড়ি উল্টে খাদে ॥ আহত ৩

  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রতœা এলাকায় পুলিশের একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এসআইসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন আজমিরীগঞ্জ শিবপাশা ফাঁড়ির এস আই মুর্শেদ আহমেদ (৪৫), কনস্টবল খলিল মিয়া (৩৫), নুর ইসলাম (৪৫)। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার (ওসি) মোশারফ হোসেন তরফদার এই বিষয়ে জানান, গতকাল শনিবার শিবপাশা পুলিশ ফাঁড়ির একটি ভ্যান হবিগঞ্জ এসপি অফিসে একটি ক্রাইম কনফারেন্স শেষে ফেরার পথে ওই সড়কের রতœা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এতে ৩ পুলিশ গুরুতর আহত হন। খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান পুলিশের উর্ধ্বতন অফিসার। তারা বলেন, আহতদের অবস্থা যদি অবনতি হয় তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com