বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের চা বাগান থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলের চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় চিত্রা হরিণটিকে উদ্ধার করা হয়। হরিণের পেটের নিচের দিকে ক্ষতের চিহ্ন রয়েছে। তবে শ্রীমঙ্গল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. কর্ন চন্দ্র মল্লিক জানান, চিত্রা হরিণটিকে কোন প্রাণী আক্রমণ করেছে। হরিণের ক্ষতস্থানে বন্য-শুকরের দাঁতের চিহ্ন পাওয়া গেছে। ডা. কর্ন চন্দ্র মল্লিকের ধারণা চিত্রা হরিণটি বন্যশুকর অথবা শিয়ালের আক্রমণের শিকার হয়েছে। মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট ঋষি বড়ুয়া স্থানীয় চা শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে আহত হরিণটি উদ্ধারকরে নিয়ে আসেন। আহত হরিণটিকে আপাতত লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com