শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ শহরে ঠেকানো যাচ্ছে না দোকান চুরি

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ঠেকানো যাচ্ছে না দোকান চুরি। পুলিশী টহল থাকাস্বত্তেও কিভাবে ঘন ঘন চুরি হচ্ছে ভেবে পাচ্ছেন না ব্যবসায়ীরা। পুলিশ বার বার আশ^াস দিচ্ছে চোর ধরা পড়বে। কিন্তু বাস্তবে কোনো চোরই ধরা পড়ছে না। উল্টো চুরি বেড়েই চলছে। আর এতে করে ব্যবসায়ীদের মাঝে আতংক যেনো কমছেই না।
চুরি কমাতে পুলিশ রাত ১২টার পর চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে পুলিশে আটক হওয়ার ভয়ে শহরের অধিকাংশ মানুষ রাতে বের না হলেও চুরি কমছে না। অথচ এ নিয়ে যেনো পুলিশের কোনো মাথা ব্যথাই নেই। গত সোমবার রাতে শহরের শায়েস্তানগর বাজারে একরাতে দুইটি ও চৌধুরী বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ওই সব প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী পইল সড়কের খোদেজা ফার্মেসীর মালিক ডাঃ ওয়াহিদুর রহমান ওয়াহিদের নগদ ২৮ হাজার টাকা এবং আদিবা ফার্মেসী থেকে ৩ হাজার টাকা ও চৌধুরী বাজারের প্রধান পয়েন্টের সুপারী ব্যবসায়ী বিদ্যুত রায়ের দোকান থেকে নগদ ২৫ হাজার টাকা ও সুপারি নিয়ে যায়। সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির ধরণ একই। চোরের দল তালা কেটে ওই সব দোকানে প্রবেশ করে। খবর পেয়ে ব্যকস সমিতির সভাপতি মেয়র প্রার্থী আলহাজ¦ শামসুল হুদাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রসঙ্গত, গত দুই সপ্তাহে আরও ১০-১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি হয়েছে। কিন্তু একটি চুরির বিষয়ে কিছুই উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, চোরদের ধরতে পুলিশ সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com