বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রীমঙ্গলের নতুন বাজারে বিষাক্ত লালডোরা সাপ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০১ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুন বাজার থেকে একটি লালডোরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে শহরের নতুন বাজার থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সাপটি বিষধর ও বিরল প্রজাতীর বলে জানিয়েছে তারা। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, লালডোরা সাপটি বিষাক্ত সাপ। এই সাপটি আজ সকালে বাজারের একটি কলার ছড়ির ভিতরে বসা ছিলো। লোকজন সাপটিকে দেখে আমাদের খবর দিলে আমরা সাপটি উদ্বার করে নিয়ে আসি।
লালডোরা সাপের ইংরেজি নাম রেড নেকড় কিলব্যাক এর বৈজ্ঞানিক নাম রেবডোফিস সাবমিনিয়েটাস। এই সাপের দেহের উপরটা সবুজাভ-ধূসর বা জলপাই-বাদামি এবং গলার দিকটা সিদুরে লাল রঙ এর হয়ে থাকে। দেহের নিচটা হলদে, কখনো কখনো পেটের আঁশের বাইরের কিনারায় কালো কালো ফোটা থাকে। অপ্রাপ্তবয়স্কগুলো দেখতে ভিন্ন রকম, গলায় হলদে প্রান্তযুক্ত কালো বন্ধনী রয়েছে। উত্তেজিত হলে এর মাথা ও গলা উঁচু করে গোখরা সাপের মতো ফণা তুলে। এই সাপের খাদ্য তালিকায় ব্যাঙ, গিরগিটি, ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, মাছ ইত্যাদি রয়েছে। আর্দ্র বন, জলা, পুকুর, জলপ্রবাহ, খাদ প্রভৃতির আশপাশের তৃণভূমি বা ঝোপঝাড়, ধানক্ষেত ইত্যাদি জায়গায় এরা থাকে। সাপটি ৫-১৭টি ডিম পাড়ে ও বাচ্চা ফুটায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com