সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর উপজেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৪৮৯ বা পড়া হয়েছে
sdr

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাধবপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান সুপার ফাইভ কমিটি ঘোষণা করেন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব. জিকে গউছ, সুনামগঞ্জের সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, নবনির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক, জেলা বিএনপি সদস্য এড. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির সকল সদস্য প্রার্থী মাধবপুর উপজেলা সকল ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সুপার ফাইভ কমিটির নেতারা হলেন সভাপতি পদে সামসুল ইসলাম কামাল, সিনিয়র সহ-সভাপতি হাজী অলি উল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা বিএনপির সুপার ফাইভ কমিটিকে কিছুদিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য সময় বেঁধে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com