বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লুকড়া ইউনিয়নের চাঁনপুর খোয়াই নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ১২ গ্রামবাসী মানববন্ধন ॥ হামলায় আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চাঁনপুর খোয়াই নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদে ১২ গ্রামবাসী মানববন্ধন করেছেন। এ সময় ভূমিদস্যুরা তাদের উপর হামলা চালিয়েছে। এতে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। জানা যায়, গত কয়েকদিন ধরে ওই স্থান থেকে একদল ভূমিদস্যু বালু ও মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। গ্রামবাসী বার বার নিষেধ করার পরও তারা এ নিষেধ উপেক্ষা করে মাটি ও বালু উত্তোলন করেই যাচ্ছে। এতে ১২টি গ্রাম বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, বালু উত্তোলনের ফলে ওই গ্রামগুলোর গবাদি পশু মাঠে চড়াতে পারেন না গ্রামবাসী। এর প্রতিবাদে চাঁনপুর, কাশিপুর, ধনেরআব্দা, রতনপুর, গজারিয়াকান্দি, শাহপুর, মির্জাপুরসহ ১২ গ্রামের পক্ষ থেকে ৫ শতাধিক লোক গতকাল শনিবার মানববন্ধন করেন। এ সময় লিজ দাবিদার ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে মানববন্ধনকারীদের উপর হামলা চালায়। এ সময় সংঘর্ষ হয়। বিষয়টি সদর থানাকে অবগত করলে সদর থানা পুলিশ ওই এলাকার চেয়ারম্যান মেম্বারকে জানায়। পরে স্থানীয় মেম্বার আবু তাহের, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামসহ স্থানীয় মুরুব্বীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রামবাসীরা মানববন্ধনে প্রশাসনের নিকট দাবি জানান, ভূমিদস্যুরা লিজ না নিয়েই অবৈধভাবে ওই স্থান থেকে বালু উত্তোলন করছে। এতে করে বর্ষা মৌসুমে গ্রামগুলো বানের পানিতে তলিয়ে যাবার শংকা রয়েছে। অচিরেই বালু উত্তোলন বন্ধ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন। তবে বালু উত্তোলনকারী ব্যক্তিদের দাবি তারা লিজ নিয়েছেন। কিন্তু লিজের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com