সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের পাহাদারদের পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ পিপিএম, বিপিএম। তিনি গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর থানা প্রাঙ্গণে শতাধিক পাহারাদারদের মাঝে শীতবস্ত্র ও একবেলার খাবার বিতরণ করেন। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, মাহমুদুল হাসান ও শেখ সেলিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর থানার ওসি মাসুক আলীসহ সকল এসআইগণ। পুলিশ সুপার বলেন, তিনি যোগদানের পর থেকেই গরিব ও দুঃস্থদের মাঝে শীতসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এ ছাড়া পাহারাদার পুলিশের সহযোগি। তারা শীতের রাতে বিভিন্ন এলাকায় পাহারা দিয়ে থাকেন। তাই তাদের মাঝে গতকাল এ কম্বল বিতরণ করেন। তিনি সার্বক্ষনিক পাহারাদারকে সহযোগিতার আশ^াস দেন এবং পাহারাদাররাও যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আশ^স্থ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com