বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে স্কুল ছাত্র খুন ॥ আটক ৩

  • আপডেট টাইম বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৬৩০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নছরতপুর গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্র তানভীর হোসেন (১৯) কে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ২৫ জানুুয়ারি সোমবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই জসিম উদ্দিন, এসআই কাউছার মাহমুদ তোরণ, এসআই মুখলিছুর রহমান, এসআই কমলাকান্ত মালাকার, এএসআই বিধান রায়, এএসআই লিটন চন্দ্র সহ একদল পুলিশ অভিযান চালিয়ে উজ্জল মিয়া, জাহির মিয়া ও শান্ত নামের তিন জনকে আটক করেছে। পরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সেসময় তারা পুলিশের কাছে হত্যার বর্ণনা দেয়। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবসহ হবিগঞ্জ জেলা গুয়েন্দা পুলিশ নছরতপুরের সৈয়দ আলীর পুকুর থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে। তানভীর হোসেন শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নছরতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ১০ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, ২৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে ভানভীরকে ডেকে নেয় দুর্বৃত্তরা। আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে তানভীরকে হত্যা করে তারা। পরে পুকুরে মাটি চাপা দিয়ে হত্যাকারীরা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ দাবি করে। তানভীরকে খুঁজে না পেয়ে তার বাবা ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ তানভীরকে উদ্ধারের চেষ্টা চালায়। ২৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে হত্যাকারীদের নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাকী জড়িতদেরকে গ্রেফতার করতে পুলিশ তৎপর আছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com