বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাগুনীপাড়ায় স্কুল ছাত্রীকে সুটকেসে ভরে দিনে দুপুরে টাকা স্বর্ণালংকার লুট

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাগুনীপাড়া গ্রামে দিন দুপুরে স্কুল ছাত্রীকে বেধে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় স্কুল ছাত্রী আয়েশা আক্তার ইতি (১৭) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আয়েশা আক্তার বাগুনীপাড়া গ্রামের টেনু মিয়ার কন্যা।
টেনু মিয়া জানান, তিনি পেশায় চা-পাতা ব্যবসা করেন। শনিবার সকালে তার স্ত্রী রাবেয়া খাতুনকে নিয়ে অসুস্থ শশুড়কে দেখতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চলে যান। বাড়িতে তার স্কুল পড়ুয়া কন্যা আয়েশা আক্তার একা থাকে। দুপুর বেলায় ৩জন মুখোশধারী যুবক তার ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে আয়েশা আক্তারকে হাত পা মুখ বেধে সুকেসে ঢুকিয়ে আটকে রাখে। পরে সুকেসের ড্রয়ারের চাবি নিয়ে নগদ ৫ লাখ ৯২ হাজার টাকা, ৩ ভরি স্বর্নালংকার হাতিয়ে নিয়ে চলে যায়।
পরে বিকেলে প্রতিবেশীরা আয়েশাকে দেখতে না পেয়ে ঘরে খুজতে এসে সুটকেসে শব্দ শুনতে পায়। পরে তারা সুটকেস খুলে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করে।
এ ব্যাপারে সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মিন্তি শর্মা জানান, মেয়েটির মাঝে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com