শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পত্রিকা বিক্রেতা লায়েছকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পরিচিত মুখ পত্রিকা বিক্রেতা লায়েছ মিয়া (৩০) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয়, তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় হকার্স সমিতির মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার সকালে এড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত হুরাই মিয়ার পুত্র লায়েছ মিয়ার সাথে বিরোধ চলে আসছে একই গ্রামের মহব্বত উল্লার পুত্র হাসিম মিয়ার। গতকাল ওই সময় লায়েছ মিয়া জমিতে পানিতে দিতে যায়। এ সময় হাসিম মিয়া তাকে বাঁধা দেয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাসিম মিয়া তার হাতে থাকা কুড়াল দিয়ে লায়েছের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তখন তার পুত্র রাজু মিয়া আহত লায়েছের কাছে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক। এ বিষয়ে হকার্স সমিতির সভাপতি শেখ কামাল উদ্দিন খান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট দাবি জানান। এ বিষয়ে ওসি মাসুক আলী জানান, এখনো কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com