শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে হিরণ-হামিদা এডুকেশন ট্রাস্টের অনুদান ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে হিরণ-হামিদা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, অসুস্থদের মধ্যে অনুদান ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের রাজনগর এলাকায় মরহুম সামছুল হক হিরণ চৌধুরীর বাসভবনে অনুদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রবিউল ইসলাম। ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও শাকিল চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রেডক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, আইএফআইসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এম এ কাউয়ুম চৌধুরী শাহীন, হবিগঞ্জ পিডিবির উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, যমুনা টিভি জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, পৌর কাউন্সিলর জাহির উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, ইংল্যান্ড প্রবাসী সৈয়দ আফতাবুর রেজা মুরাদ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হিরণ-হামিদা এডুকেশন ট্রাস্টের মত সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে সত্যিকার অর্থেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। ভবিষ্যত প্রজন্মকে মাদক ও দুর্নীতি মুক্ত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। এ বছর ১৫ জন দরিদ” মেধাবী ছাত্রীর মধ্যে নগদ ৩০ হাজার টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হয়। এছাড়া ক্যান্সার আক্রান্ত এক দরিদ্র ও অসুস্থ এক রোগীকে নগদ অর্থ ও রাজনগরে হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা এতিমখানায় অনুদান তুলে দেয়া হয়। পাশাপাশি আড়াই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয় কম্বল। উল্লেখ্য, হিরণ-হামিদা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান হামিদা বেগম চৌধুরী মারা যাওয়ার পর বর্তমানে এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চৌধুরী তারেক সামছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com