রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ট্রাকের চাকায় পৃষ্টে সিএনজি আরোহী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাকসাইর এলাকায় হোটেল হাইওয়ে-ইন এর নিকট ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আলম মিয়া (৩৫) নামে এক অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে এঘটনা ঘটে। নিহত আলম মিয়া উপজেলার আদাঐর গ্রামের মৃত আনু মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলম মিয়া তার এক আতœীয়ের মৃত্যু সংবাদ শুনে একটি সিএনজি অটোরিক্সা যোগে মাধবপুর থেকে বুল্লা ইউনিয়নের বানেশ্বর যাচ্ছিলেন। সকালে ঘন কুয়াশার কারনে সড়কের উল্লেখিত এলাকায় পৌছতেই বিপরীত দিক থেকে বেপোরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশার মুখোমুখি পড়ে যায়। এ সময় অটোরিকশা ড্রাইভার অটোরিকশাটিকে দ্রুত ঘুরিয়ে রাস্তার পাশে নিয়ে যায় মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচার জন্য। এ সময় অটোরিকশা ড্রাইভারের ডানপাশে বসা আলম মিয়া ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com