বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে টমটমের ভাড়া নিয়ে সংঘর্ষ ॥ আহত ১২

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪২৪ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে টমটমের ভাড়া নিয়ে দু,পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রবিবার সকাল ৮ টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাখাই আয়নার টুক থেকে শিবপুর যাবার পথে টমটম ড্রাইভার অলি আহমেদ ও টমটম যাত্রী ইসরাফিল মিয়ার মাঝে ১০ টাকার ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন খবর পেয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১২ জন আহত হয়। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com