শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুুরে নৌকা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী শ্রীধাম দাশগুপ্তের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁর প্রাপ্ত ভোট ৬০৮। এ পৌরসভায় বিজয়ী হয়েছেন বিএনপি দলীয় প্রার্থী হাবিবুর রহমান মানিক। তিনি পেয়েছেন ৫ হাজার ৩১ ভোট। দ্বিতীয় হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পংকজ কুমার সাহা। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৮৫ ভোট। তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী শাহ মো. মুসলিম। তিনি জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৫ ভোট। এ পৌরসভায় মোট ১৩ হাজার ১০৫ ভোট পড়েছে। এসব তথ্য জানিয়ে সহকারি রিটার্ণিং অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক অংশের নিচে পেলে যেকোন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
নবীগঞ্জ পৌর নির্বাচনে
৩ জনকে অর্থদ-
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চালানোর অভিযোগে ৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ জরিমানা করেন শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দায়ীত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মো. রেজা। দ-প্রাপ্তরা হলেন সোহান আহমেদ, আক্তার হোসেন, লালন আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মো. রেজা বলেন, পূর্ব থেকেই একটি গণবিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। তারা এই আইন অমান্য করায় তাদের প্রত্যেককে ৫শ টাকা করে জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com