বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে দুর্বৃত্তদের হাতে কিশোর খুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৫৩৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আলমগীর মিয়া (১৫) নামে এক কিশোরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নাম স্থানে। নিহত মোঃ আলমগীর মিয়া ওই ইউনিয়নের আহমদপুর গ্রামের মোঃ আফতাই মিয়ার পুত্র। বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের মোঃ আফতাই মিয়ার পুত্র মোঃ আলমগীর মিয়া একই ইউনিয়নের ডাকবাংলা নামক স্থানে একটি বেডমিন্টন প্রতিযোগিতা উপভোগ করতে যায়। ঢাকা-সিলেট মহাসড়কের ডাকবাংলা নামক স্থানে পৌঁছামাত্র মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা নিয়ে আসা দুর্বৃত্তরা আলমগীরের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে সে মাটিতে লুঠিয়ে পড়ে। তাৎক্ষণিক বন্ধু মুন্না সহ এলাকার মানুষ তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীরের বন্ধু পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামের মুন্না বলেন, গত ৬ জানুয়ারি মুগকান্দি গ্রামের মজনু শাহের উরসে সম্ভপুর গ্রামের সোহেল মিয়ার কিশোর পুত্র আকাশ মিয়া নামক এক ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয় আলমগীরের। মঙ্গলবারও তাদের ঝগড়া হয়, পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের ওয়াজ মাহফিলে। এসব ঘটনার জের ধরে আকাশ ও তার লোকজন এ ঘটনাটি ঘটাতে পারে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জের ধরে কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা না হলেও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com