বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী সাইফুল আলম রুবেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪৫০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল। গতকাল বুধবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় চুনারুঘাট পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সাইফুল আলম রুবেল এর নাম ঘোষণা করা হয়। এবার পৌর নির্বাচনে নৌকার দাবিদার ছিলেন- মুক্তাদির কৃষাণ চৌধুরী, বজলুর রশীদ দুলাল, নাজমুল হক বকুল। তবে কেন্দ্রীয় কমিটি চুনারুঘাট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেলকে মনোনয়ন প্রদান করেছে। সাইফুল আলম রুবেল বলেন, চুনারুঘাট পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় প্রথমে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের প্রতি। এদিকে সাইফুল আলম রুবেল নৌকার প্রার্থী চূড়ান্ত হওয়ায় চুনারুঘাট পৌরশহরে তার সমর্থকরা আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেছেন। উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে চুনারুঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি এবং ইলেকট্টনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com