বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে পিকআপের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী আহত

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানাযায় গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মোঃ সমুজ আলীর পুত্র মোটরসাইকেল আরোহী মোত্তালিব মিয়া (২২) তাঁর দুই বন্ধু সহ বাড়ী থেকে আজমিরীগঞ্জ বাজারে আসার পথে এএবিসি সরকারী উচ্চ বিদ্যালয়ের কাছে আসা মাত্রই আজমিরীগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়া একটি পিকআপ ভ্যান গাড়ীর সাথে মোটরসাইকেলের ধাক্কায় লাগে। এতে মোটরসাইকেল থাকা তিন বন্ধু গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিৎকিসক উন্নত চিকিৎসার জন্য কাদির মিয়া ও আফতাব মিয়া ২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। গুরুতর আহত মোত্তালিব মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্য আহতরা হলেন-একই গ্রামের আব্দুল কাদির মিয়ার পুত্র সালাউদ্দিন মিয়া (২৩) আশিক মিয়ার পুত্র আফতাব মিয়া (২৮) দুর্ঘটনাকারী পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। চেষ্টা করে ও গাড়ীটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যপারে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন তরফদার জানায়, শুনেছি ট্রলি গাড়ী ও আরেকটা কি গাড়ীর সাথে ধাক্কা লেগে এমনটা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com