বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সদর হাসপাতালে স্ত্রীর চিকিৎসার জন্য ৬ হাজার টাকায় সন্তান বিক্রি ॥ পুলিশের সহায়তায় উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে মাত্র ৬ হাজার টাকায় নবজাতককে দত্তক দেয় মন্দরী গ্রামের রহিম মিয়া ও আকলিমা বেগম। কিন্তু স্ত্রীর কান্নাকাটির কারণে আবার সেই নবজাতককে ফিরিয়ে এনে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে রাহিম মিয়া। তবে এই নবজাতককে ফেরত আনতে নিতে হয়েছে তাকে পুলিশের সহযোগিতা। যদিও দত্তক নেয়া তেঘরিয়া গ্রামের চরগাও গ্রামের আসকর মিয়া বলছেন, পুলিশ না পাঠালেও তিনি সন্তান ফেরত দিতেন। তিনি জানান, তার স্ত্রী নিঃসন্তান হওয়ায় গতকাল শনিবার সকালে বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের রাহিমের নিকট থেকে তার সদ্যজাত নবজাতক দত্তক নেন। এ সময় রাহিম তার দারিদ্র্যতার কথা বলে তার স্ত্রীর চিকিৎসাবাবদ ৬ হাজার টাকা নেয়। কিন্তু বিকালে হঠাৎ তার বাড়িতে সদর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে জানায় দত্তক নেয়া সন্তান ফেরত দিতে হবে। এক পর্যায়ে তিনি ওই নবজাতককে ফিরিয়ে দেন। এ বিষয়ে এসআই নাজমুল হাসান জানান, বাচ্চাটিকে এনে তার পিতা-মাতার জিম্মায় দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com