শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীসহ ৩ জনকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৫০১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্গনের দায়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) গোলাম রসুল রাহেল চৌধুরীকে জরিমানা করা হয়েছে। একই সাথে পৃথক ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকেও জরিমানা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোহাম্মদ রেজা অভিযান চালিয়ে নবীগঞ্জ শহরে যানবাহনে পোস্টার লাগানোর দায়ে ও যানবাহনে মাইকিংয়ে একাধিক মাইক ব্যবহারের দায়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) গোলাম রসুল রাহেল চৌধুরীকে ১ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে যানবাহনে পোস্টার লাগানো ও মাইকিংয়ে একাধিক মাইক ব্যবহারের দায়ে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর রুহুল আমিন রফু (উটপাখি) কে ৫শ টাকা ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দিব্যেন্দু ধর দীপন (উটপাখি) কে ৫শ টাকা জরিমানা করেন। এ ব্যাপারে নবীগঞ্জ পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোহাম্মদ রেজা বলেন- আচরনবিধি লঙ্গনের দায়ে এক মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থী দুজনকে জরিমানা করা হয়েছে। আচরণবিধি লড়ঘন করে যারা প্রচার-প্রচারণা চালাচ্ছেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com