সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জের অপহৃত কিশোরী ঢাকা থেকে উদ্ধার ॥ অপহরণকারী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪৫২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ লাখাই থেকে অপহৃত কিশোরীকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার ও অপহরণের মামলার আসামীকে আটক করা হয়েছে। লাখাই থানার এসআই সজীব দেব রায় তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছেন। আটককৃত আসামী লাখাই উপজেলার সিংহগ্রামের কাউছার মিয়ার পুত্র পারভেজ মিয়া (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত মধ্য রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে এসআই সজীব দেব রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঢাকার যাত্রা বাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম হালিমাকে উদ্ধার এবং মামলার আসামী পারভেজ মিয়া কে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর লাখাই থানায় অপহৃত কিশোরী পিতা মোঃ আহাদ মিয়া বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম অপহৃত কিশোরী উদ্ধার ও অপহরণকারী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com