বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সংসদ সদস্য আবু জাহির এর সাথে হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এবং হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মো. আবু জাহির এর সাথে হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল শনিবার রাতে সংসদ সদস্যের নিজ বাসভবনে তারা এ সৌজন্য সাক্ষাত করেন।
সংসদ সদস্য মো. আবু জাহির এসময় বলেন, হবিগঞ্জ শান্তি এবং সম্প্রতির জেলা। এখানে সব শ্রেনী ও বর্ণের মানুষ সর্বক্ষেত্রে তার নিজ নিজ পেশায় স্বাধীনভাবে কাজ করছে। হবিগঞ্জ প্রেসক্লাবের সকল উন্নয়নে সার্বিক সহযোগিতা সব সময়ই ছিল এবং থাকবে বলে তিনি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এ সময় বিদায়ী সভাপতি মো. ইসমাঈল হোসেন এবং সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, বর্তমান সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি, মো. ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান) সহ-সভাপতি অ্যাডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন। বর্তমান কার্যনিবাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, কোষাধক্ষ্য ফয়সল চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈনউদ্দিন আহমেদ, কার্যনিবাহী কমিটির সদস্য শফিকুল আলম চৌধুরী,মো. ছানু মিয়া, আব্দুল হালীম, ফজলে রাব্বি রাসেল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com