বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নববর্ষ উপলক্ষে এমপি আব্দুল মজিদ খান ও শরীফ উল্লাহকে শচীন্দ্র কলেজ পরিবারের ফুলেল শুভেচছা

  • আপডেট টাইম সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে এড: মোঃ আব্দুল মজিদ খান এবং শচীন্দ্র কলেজ গভর্ণিং বডির সভাপতি মোঃ শরীফ উল্লাহকে ফুলেল শুভেচছা জানান শচীন্দ্র কলেজ পরিবার। গতকাল রবিবার সন্ধ্যায় এমপি আব্দুল মজিদ খান এর বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শুভেচ্ছা জানান শচীন্দ্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এ উপলক্ষে কলেজের গর্ভণিং বডির সভাপতি মোঃ শরীফ উল্লাহ এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ তরীকুল ইসলামের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শচীন্দ্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান, আইডিয়াল কলেজ বানিয়াচং এর অধ্যক্ষ স্বপন কুমার দাশ, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় প্রমুখ। উক্ত অনুষ্ঠানে এমপি আব্দুল মজিদ খান বলেন, আমাকে ভালবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ শচীন্দ্র কলেজের সবাইকে। আমি সাধারণ মানুষ আপনাদের মাঝে সাধারণ হয়েই থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে শচীন্দ্র কলেজ পরিবারের শিক্ষক-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক অঞ্জন কুমার সরকার, প্রভাষক দেওয়ান রাফিউল হক খান পাঠান, প্রভাষক মো. আব্দুল আহাদ খান, বিষ্ণু পাল, মিহির রঞ্জন সরকার, মো. লতিফ হোসেন, মো. ফিরুজ মিয়া, স্বপ্না আলম সুমী, মো. শাহ আলম, আসমা খাতুন, রুম্পা দাশ, মো. জিয়াউল হক, গোপীনাথ দাশ, সুকান্ত গোপ, প্রদর্শক সুদাম চন্দ্র দাস, প্রধান হিসাব রক্ষক জয়লাল সরকার, সহকারী হিসাব রক্ষক অনিল দাস, অফিস সহায়ক মো. নূরুল হক, মো. মর্তুজ মিয়া, অনুকূল দাশ, তপন দাস, বিধু সরকার, মো. বাচ্চু, রণি, সাইফুল। শেষে এমপি আব্দুল মজিদ খান ও মোঃ শরীফ উল্লাহকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শচীন্দ্র কলেজের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com