সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে আমন সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় সরকারের আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। শনিবার দুপুরে তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনুল ইসলাম, কাউন্সিলর মোঃ জাহির মিয়া এবং সাংবাদিক ও ব্যবসায়ী ফজলে রাব্বী রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার কৃষির উন্নয়নে নানা ধরণের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। যে কারণে কৃষকরা এবার বাম্পার ফলনের পাশাপাশি ধান বিক্রিতে পেয়েছেন অভাবনীয় মূল্য। দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে ব্যবসায়ীদেরকে তাদের ধান সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানান তিনি। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিনুল ইসলাম জানিয়েছেন, হবিগঞ্জ সদর উপজেলায় ২০২০-২১ বছরে ৮শ’৪ টন সিদ্ধ ও ১শ’৮৯ টন আতপ চাল এবং ৩৬০ কেজি আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিদ্ধ চাল ৩৭, আতপ চাল ৩৬ এবং আমন ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হল ৩৬ টাকা কেজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com