শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন ॥ ২ ব্যক্তিকে জেল-জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪৪০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায় দুই ব্যক্তিকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বিকেলে তাদেরকে এ দ- দেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মহিউদ্দিন। দ-প্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার আধাঐ ইউনিয়নরে নজরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে পাভেজ মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার মাজহারুল ইসলাম শিহাব। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আধাঐ ইউনিয়নরে শেওলিয়া ব্রীজের নিচ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় পারভেজ মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের কারাদ- দেয়া হয়। একই সময়ে উপজেলা চৌমুহনী ইউনিয়নের জয়পুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে মাজহারুল ইসলাম শিহাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মহিউদ্দিন বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com