বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে সোয়া ৪ লাখ শিশুর হাতে নতুন বই সরকারের কাছে শিক্ষার উন্নয়নের প্রাধান্য বেশি-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বছরের প্রথম দিনে হবিগঞ্জ জেলায় প্রাথমিক পর্যায়ের ৪ লাখ ২২ হাজার ২০৭ জন শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছে। সকাল এগারোটায় জেলা শহরের রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বই বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও বর্তমান সরকারের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা চিন্তা করে নতুন বই বছরের প্রথম দিনই বিতরণ করা হয়েছে। সরকারের কাছে শিক্ষার উন্নয়নের প্রাধান্য বেশি। এ সময় তিনি চলমান শীতের মৌসুমে কোমলমতি শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার অনুরোধ এবং অভিভাবকরা যেন বাড়িতে তাদের সন্তানদের নিয়মিত লেখাপড়ায় অংশগ্রহণ নিশ্চিত করেন; সেদিকে গুরুত্বারোপ করেছেন। পরে সংসদ সদস্য শহর ও শহরতলীর আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তখন হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর হবিগঞ্জের ২ হাজার ৪২০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই দেয়া হচ্ছে। এর মাঝে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৫২টি এবং বাকীগুলো বেসরকারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com