বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৫৭৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের রূপরাজখার পাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খোর্শেদ আলম ও ডালিম গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে ডালিম গংরা খোর্শেদ আলম এর জায়গায় স্থাপনা নির্মাণ করতে চাইলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই দিন বিকাল ৪টায় একই ঘটনার জের ধরে আবারো উভয়ের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিক্ষক খোর্শেদ আলম, ফারুক মিয়া, আঃ শহীদ, আমিনুল, আকিরুন বেগম, রাহেনাসহ অন্তত ১০ জন লোক আহত হয়। তন্মধ্যে গুরুতর আহত শিক্ষক খোর্শেদ আলম, ফারুক মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও আঃ শহীদকে সিলেট প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আলাপকালে তিনি জানান, ঘটনাটি অবহিত হওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ঘটনা পরবর্তী পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com