বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তানগরে আবারো অবৈধ দোকানপাট ॥ যানজট সৃষ্টি

  • আপডেট টাইম বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল সড়কের তেমুনিয়ায় আবারো অবৈধ দোকানপাট বসার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এমনকি জায়গা দখল নিয়ে প্রায়ই অপ্রীতিকর ঘটনাও ঘটছে। এ ছাড়া পজিশন প্রতিদিন ২শ থেকে ৩শ টাকায় ভাড়া দেয়া হচ্ছে। আর এর টাকা নিচ্ছে প্রভাবশালীরা। কিছুদিন আগে জেলা প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু মহামারী করোনার কারণে পুনরায় এসব স্থাপনা ছোট ছোট টিনের ছাপটা ও ত্রিপাল টানিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। এদিকে রাতে এসব চায়ের স্টলে চোর ডাকাতসহ অপরাধীদের আড্ডা বসে। আর এখান থেকে বিভিন্ন প্ল্যান করে শহরে চুরি, ছিনতাই করা হচ্ছে। বারবার পুলিশ তাদের নিষেধ করার পরও বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রভাবশালীরা আবারও স্থাপনা করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব চা, ছানামুড়ির দোকানে এসব মাদকসেবী ও অপরাধীদের আড্ডা জমে। শুধু তাই নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় যানজটের কারণে সাধারণ মানুষ পড়েন বিপাকে। সম্প্রতি জেলা প্রশাসকের উদ্যোগে ভ্রামমাণ আদালত এসব স্থাপনা উচ্ছেদ করে সতর্ক বিজ্ঞপ্তিও লাগিয়ে দেয়। কিন্তু কেউ মানছে না এই সতর্কীকরণ নোটিশ। কিছুদিনের ভেতর আবারও ফলের দোকান, চায়ের দোকান ইত্যাদির দোকান বসাচ্ছে। অভিযোগ রয়েছে দৈনিক ও মাসিক চুক্তিতে পজিশন বিক্রি হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, সরকারি জায়গা দখল কিংবা ভাড়া দেয়ার নিয়ম নেই। আগেও উচ্ছেদ করা হয়েছে আবারও উচ্ছেদ করা হবে। যারা এসব করছে তাদের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে এবং তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com