শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আপনজনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন আপনজনের উদ্যোগে গত শনিবার নবীগঞ্জ উপজেলার গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুইশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপনজনের সভাপতি এডঃ কামরুল হাছান চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডঃ সফিকুুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইমদাদুর রহমান মুকুল, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফুল মিয়া চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান চৌধুরী আজাদ, সাবেক প্রধান শিক্ষক জায়েদা আক্তার ও শীতবস্ত্র বিতরণ উপকমিটির আহবায়ক প্রভাষক মোর্শেদ কামাল। অন্যান্যদের বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, সাবেক সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, সাবেক সভাপতি এনজিও সংগঠক মোহাম্মদ শাহীন, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন দাশ, পুলিশের এএসপি রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শায়েলা পারভীন দীপা, বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকার মকসুদ আলী, ব্যাংকার সনজিত কুমার রায়, এডঃ আজিজুল হক চৌধুরী জুয়েল, নেক্সট প্রিন্টার্সের সিইও এনামুল হক এহিয়া সহ স্কুলের শিক্ষক মন্ডলী এবং স্থানীয় জনগণের একাংশ। আপনজন বিগত ৯ বৎসর যাবৎ শীতবস্ত্র বিতরণ বিতরণ করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com