বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মেয়র প্রার্থী অ্যাডভোকেট নিলাদ্রী টিটুকে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের অকুণ্ঠ সমর্থন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সমর্থনে উমেদনগর শিল্প এলাকায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বীয়ান সমাজ তাকে অকুন্ঠ সমর্থন দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জন্য দাবি জানান। অমীয় রায়ের সভাপতিত্বে ও শামীম খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী রাসেল, নজরুল মিয়া, শিবলী খান, কাউছার মিয়া, সঞ্জয় রায়, অরদিন্দু রায়, শেখ ইকবাল, শেফাজুল খান, নাজমুল মিয়া, বিজয় রায়, আল আমিন মিয়া, সুবোধ দাশ, অক্ষয় রায়, নাজমুল মিয়া, পারভেজ খান, রুস্তম মিয়া প্রমুখ। বক্তারা আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নিলাদ্রী শেখর পুরকায়¯’ টিটুকে মেয়র নির্বাচনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, আওয়ামী রাজনীতিতে তিনি একজন স্ব”ছ প্রকৃতির লোক। তাঁকে নির্বাচিত করলে পৌরবাসীর দীর্ঘদিনের কাড়িক্ষত উন্নয়ন-অগ্রগতি হবে। তাই অ্যাডভোকেট টিটুকে নির্বাচিত করা প্রয়োজন। তাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি দাবি জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com