বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ভাল রাখার স্বার্থে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদেরকে নিয়মিত খেলাধূলায় অংশ নেয়ার আহবান জানিয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল শনিবার জালাল স্টেডিয়ামে প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক্লাব সদস্যদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানেরা অংশ নেন।
বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। ক্লাব প্রেসিডেন্ট ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান। অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও নুর উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী সায়েদুজ্জামান জাহির। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি ১৫টি ইনডোর এবং আউটডোর ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com