বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের বৃন্দাবন চা বাগানে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ৪ জনকে বিভিন্ন মেয়াদী জেল

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাদকের ক্রয়-বিক্রয় ও সেবনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদী কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। কারাদন্ডপ্রাপ্তদের মধ্যে ১ জনকে ৬ মাসের ও বাকি ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিদ্ধা তালুকদার উক্ত আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বৃন্দাবন চা বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বাধীন একটি দল। এ সময় গাঁজা ক্রয়-বিক্রয়ের অপারাধে উপজেলার বৃন্দাবন চা বাগানের মোকামটিলার মৃত মাহিন্দ্র কর্মকারের পুত্র অনিক কর্মকার (২৮) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া গাঁজা সেবনের দায়ে চকমন্ডলকাপন গ্রামের তাজ উল্লাহর পুত্র ফজলু মিয়া (৩০), যাদবপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র এখলাছ মিয়া (৩০) ও মদ প্রস্তুত ও সেবনের দায়ে বৃন্দাবন চা বাগানের কান্ত কর্মকারের স্ত্রী শ্যামলী কর্মকার (৪৫) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারি পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম ও পরিদর্শক মোঃ নজীব আলী।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে ৪ মাদকসেবীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদী কারাদন্ড প্রদান করেছি। পরে তাদেরকে বাহুবল মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com