বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বিজয় র‌্যালি ॥ বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের ঠাই নেই-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে মহান স্বাধীনতা এনে দিয়েছিলেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। স্বাধীনতার পরও ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। এই ষড়যন্ত্রকারীরা দেশের অগ্রগতিতে বিঘœ ঘটাতে চায়।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত বিজয় র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি। এদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের ঠাই হবে না। এ ব্যাপারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
পরে তিনি বিজয় র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন। র‌্যালিটি হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকা থেকে বিজয় র‌্যালি শেষ হয় শহর প্রদক্ষিণের পর পৌর টাউন হলে গিয়ে শেষ হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতা”িছরুল ইসলামের সঞ্চালনায় মিছিল পূর্ব সংক্ষিপ্ত পথসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, আশুতোষ অধিকারী শংকর, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, সাংস্কৃতিক সম্পাদক পার্থ সারথি রায়সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com