রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুতস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুতস্পৃষ্টে সিয়াম পাঠান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর পৌর শহরের কৃষ্ণনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত সিয়াম ওই গ্রামের আমজাদ পাঠানের ছেলে এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সিয়ামসহ কয়েকজন কিশোর প্রতিরাতের ন্যায় গত বুধবার রাতেও ব্যাডমিন্টন খেলে। খেলা শেষে বৈদ্যুতিক বাল্ব খোলতে গিয়ে সিয়াম অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com