শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে র‌্যাবের অভিযানে প্রাইভেটকার ও গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ থানাধীন রুস্তমপুর টোলপ্লাজা থেকে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৩ গাজা ব্যবসায়ীকে ২২ কেজি গাজা, ১টি প্রাইভেটকার ও নগদ ৫৭ হাজার টাকাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (ভৈরব ক্যাম্প)।
সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ (ভৈরব ক্যাম্প) এর একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ থানাধীন রুস্তমপুর টোলপ্লাজা
থেকে আজ, ২২ ডিসেম্বর (মঙ্গলবার) ভোরে অভিযান পরিচালনা করে ২২ কেজি গাজা যার বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ ৬০ হাজার টাকা, ১টি সিলভার কালারের প্রাইভেটকার যার বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা ও নগদ ৫৭ হাজার টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল মকিদের পুত্র আমির উদ্দিন তুবাই (৪৭), একই উপজেলার জমসেরপুর গ্রামের আব্দুল মোতালিবের পুত্র মুস্তাকিন আলী (২৬) ও একই গ্রামের মৃত উদ্দীনের পুত্র শাহিদুল (২১)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সংশিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নবীগঞ্জ থানা থেকে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com